Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

BN DESK
10 October 2025, 09:03 PM পড়তে ১ মিনিট
শেরপুরে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে অসুস্থ মা হালিমাকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে মেয়ে আমিরন মারা যান। জেলা সদর থেকে শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে বাড়িতে যাওয়ার পথে আমিরন গুরুতরভাবে আহত হয়। 

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ও পরদিন শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই আমিরন মারা যান। 

আমিরন নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার কন্যা ও নকলা উপজেলার জনৈক রুবেল মিয়ার স্ত্রী।

পুলিশ জানা, উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার অসুস্থ স্ত্রী হালিমা বেগমকে তারই কন্যা আমিরন খাতুন শুক্রবার বিকেলে শেরপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ নিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তারা। এসময় বাড়ির কাছাকাছি পৌঁছলে ব্যাটারিচালিত রিকশাতে ভাঙা সড়কে হঠাৎ ঝাঁকি লাগে। এতে অসাবধানতাবশত রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আমিরন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

B
BN DESK | 17 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার