Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

BN DESK
10 October 2025, 07:52 AM পড়তে ১ মিনিট
শেরপুরে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক  শাকিল আহম্মেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কেল্লাপোষী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাকিল একই উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল শাকিল। এক পর্যায়ে কেল্লাপোষী বাজারে এলে ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় শাকিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

B
BN DESK | 06 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার