Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে মধ্যরাতে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক

BN DESK
04 September 2026, 03:13 PM পড়তে ১ মিনিট
শেরপুরে মধ্যরাতে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক:  শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে রহিমা বেগম (৫৮) নামে ওই নারীকে আটক করা হয়। 

আটক রহিমা ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী। এসময় তার কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে সেনাবাহিনীর সহায়তায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের একটি বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদের বাড়িতে তল্লাশীকালে নূর মোহাম্মদের স্ত্রী রহিমা বেগমের কাছে থাকা ৩৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫০ হাজার টাকা জব্দ করা হয়। সেই সাথে মাদক বিক্রি ও মজুদের অপরাধে রহিমা বেগমকে আটক করা হয়। অভিযানের খবর টের পেয়ে রহিমা বেগমের ছেলে রফিকুল ইসলাম (৩৯) পালিয়ে যায়। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ জানান, শেরপুর থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত। এরই ধারাবাহিকতায় গভীর রাতে সেনাবাহিনীর সহায়তায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মাদক ও নগদ টাকা জব্দ করি। তবে রহিমা বেগমের ছেলে রফিকুলকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের জন্য রাতেই অভিযান চলছে। এ বিষয়ে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে মধ্যরাতে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক

B
BN DESK | 04 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার