Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে মাইক্রোবাস থেকে ৭৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

BN DESK
05 September 2026, 10:33 AM পড়তে ১ মিনিট
শেরপুরে মাইক্রোবাস থেকে ৭৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিউজ ডেস্ক:  শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দাওধারা কাটাবাড়ী এলাকা থেকে পুলিশের অভিযানে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করে পুলিশ। 

বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নালিতাবাড়ি উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হোসেনের ছেলে আলী হোসেন (২৬)।

জানা গেছে, বুধবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এসময় একটি মাইক্রোবাস আটক করা হয়।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, একটি মাইক্রোবাসযোগে মাদক কারবারিরা মদ নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাসি করে এসব মাদক উদ্ধার করে। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে মাইক্রোবাস থেকে ৭৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

B
BN DESK | 07 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার