Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

BN DESK
10 October 2025, 08:42 PM পড়তে ১ মিনিট
শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (১১ নভেম্বর) ভোররাতের দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন - নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাঁও দক্ষিণ নদীর পাড় এলাকার মো. মুন্তাজ আলীর ছেলে মো. জুয়েল রানা (২৭) ও একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আয়নাল হোসেন (৫০)। 

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মো. জুয়েল রানা ও মো. আয়নাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ওই দুই মাদক কারবারিকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 11 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার