Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে শিক্ষার্থী হত্যা মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 09:05 PM পড়তে ১ মিনিট
শেরপুরে শিক্ষার্থী হত্যা মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  শেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যা মামলায় শ্রীবরদী উপজেলার খরিয়া কাজির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার কর হয়। 

মনিরুজ্জামান শ্রীবরদী উপজেলার খরিয়াকাজির চর ইউনিয়নের কাজিরচর গ্রামের মৃত মেরাজ উদ্দিন মাস্টার ছেলে। 

জানা গেছে, শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম খাঁন। তিনি বলেন, মনিরুজ্জামানের নামে হত্যা মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যার ঘটনায় ২৭ আগস্ট  সৌরভের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ৮৭ জানে নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় ৭৯ নাম্বার আসামি মনিরুজ্জামান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে শিক্ষার্থী হত্যা মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার

B
BN DESK | 09 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার