Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে সেচের তারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও কৃষিশ্রমিকের মৃত্যু

BN DESK
10 October 2025, 11:06 AM পড়তে ১ মিনিট
শেরপুরে সেচের তারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও কৃষিশ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক:   শেরপুরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে  বিদ্যুৎস্পৃষ্টে  কৃষক ও কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে কৃষক আকরাম হোসেন (৪২) ও মৃত সমেজ আলীর ছেলে কৃষিশ্রমিক আবদুল হানিফ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যুতের সংযোগ বন্ধ না করে বোরো ধানের খেতে সেচ দেওয়ার জন্য প্রতিবেশী এক স্বজনের বাড়ি থেকে সেচযন্ত্রে বিদ্যুতের সংযোগ দিতে তার টেনে নিয়ে যাচ্ছিলেন কৃষক আকরাম। হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে বিদ্যুতায়িত হন আবদুল হানিফও। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে সেচের তারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও কৃষিশ্রমিকের মৃত্যু

B
BN DESK | 12 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার