Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

BN DESK
03 September 2026, 03:10 AM পড়তে ১ মিনিট
শেরপুরে সড়ক দুর্ঘটনায়  শিশুসহ নিহত ৪

শেরপুরের নকলা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন শিশু। আহত হয়েছেন চারজন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পাইসকা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নকলা থানার ওসি হাবিবুর রহমান এবং ময়মনসিংহের ফুলপুর থানার ওসি আব্দুল হাদি।

নিহতেরা হলেন- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সুলতান মিয়ার মেয়ে মোছা. সুবিনা বেগম (২০) ও সিএনজি অটোরিকশার চালক আলাল উদ্দিন (৪০)।

নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, আজ সকাল ১১টার দিকে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপ ভ্যান শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আশপাশের লোকজন এসে অন্য আহতদের প্রথমে নকলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে দুই জন মারা গেছেন।

তিনি আরো জানান, শেরপুরে তিন জনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত অবস্থায় আছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।’

এলাকা: শেরপুর নকলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

B
BN DESK | 13 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার