Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

BN DESK
04 September 2026, 05:22 PM পড়তে ১ মিনিট

শেরপুরের নালিতাবাড়ীতে ১৯২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আজ রবিবার (৭ জুন) দুপুরে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম এসব তথ্য জানান। এর আগে, একইদিন ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা এলাকায় অভিযান চালিয়ে মদ জব্দ ও কারবারিকে আটক করা হয়।

আটক কারবারি সালমান মিয়া (৩০) উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ভারতীয় মদ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার দাওধারা এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালক কারবারি সালমানকে আটক করা হয়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

B
BN DESK | 08 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার