Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুর সীমান্তের মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক আটক

BN DESK
03 May 2026, 10:58 PM পড়তে ১ মিনিট

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক (৪০) বিজিবির অভিযানে আটক হয়েছেন। তাকে বেশ কিছুদিন ধরে খুঁজছিল প্রশাসন।

আজ রবিবার (৩ মে) সকালে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে কর্ণঝোড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

ফারুক সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে। বিজিবির এসআইপির গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে বাবেলাকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ফারুক একাধিক মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি। প্রকাশ্যে দিনদুপুরে এলাকায় ঘোরাফেরা করলেও এতদিন আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে পারেনি।

তার আটকের খবরে সীমান্ত জনপদের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রবিবার দুপুরে তাকে শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ফারুক ওই সীমান্ত এলাকার মানব পাচারকারী চক্রের মূল হোতা হিসেবে কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিজিবি একাধিক মামলা দায়ের করেছে।

শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এসআই মোরশেদ আলম জানান, রবিবার দুপুরে বিজিবি ফারুককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মানব পাচারের দুটি মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুর সীমান্তের মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক আটক

B
BN DESK | 03 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার