Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ

BN DESK
06 September 2026, 11:27 PM পড়তে ১ মিনিট

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত পাঁচজনকে শনাক্ত করা হলেও তারা পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলার গজিনী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৪ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, মাদক পাচারের ঘটনায় পাঁচজন জড়িত রয়েছেন। তারা বর্তমানে পলাতক।

তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জব্দ করা মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। আন্তর্জাতিক সীমান্ত নিরাপদ রাখতে বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ

B
BN DESK | 28 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার