Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ২টি গরু জব্দ

BN DESK
04 September 2026, 06:31 AM পড়তে ১ মিনিট
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ২টি গরু জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুটি গরু জব্দ করেছে বিজিবি। 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার ছোট গজনী ও কোচপাড়া এলাকা থেকে এসব মদ ও ভারতীয় চোরাই গরু উদ্ধার করেন তাওয়াকুচা বিওপির সদস্যরা। 

তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে বিজিবির দুটি টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ছোট গজনী এলাকা থেকে ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং কোচপাড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মদ ও গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬৫ হাজার ৫শ টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি দেশের আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ প্রতিরোধে সচেষ্ট রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ২টি গরু জব্দ

B
BN DESK | 24 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার