Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘর্ষ, আহত ২৫

BN DESK
01 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট
শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘর্ষ, আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপায় আবারও দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সাথে রইচ উদ্দিন সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়, এতে অন্তত ১০ জন আহত হয়।

এরপর শুক্রবার সকালে আবারও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন বলেন, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘর্ষ, আহত ২৫

B
BN DESK | 11 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার