Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শৈলকুপায় আগুনে পুড়ে ছাই কাজীপাড়া দুই ব্যবসা প্রতিষ্ঠান

BN DESK
01 September 2026, 08:01 PM পড়তে ১ মিনিট
শৈলকুপায় আগুনে পুড়ে ছাই কাজীপাড়া দুই ব্যবসা প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক:   ঝিনাইদহের  শৈলকুপা উপজেলার কাজীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়ে গেছে। 


রবিবার (২ মার্চ) গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস থেকে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে বাজারের মুদি দোকানি সেলিমের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদাম এবং ইউনিয়ন বিএনপির কার্যালয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রওশন জামান বলেন, “আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। আমার দোকানের ওষুধ, সার সব পুড়ে গেছে। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”

শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শৈলকুপায় আগুনে পুড়ে ছাই কাজীপাড়া দুই ব্যবসা প্রতিষ্ঠান

B
BN DESK | 03 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার