Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

BN DESK
10 October 2025, 09:54 AM পড়তে ১ মিনিট
শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

ঝিনাইদহের শৈলকুপায় ধান কাটার মেশিনের সামনে পড়ে আহত একটি মেছো বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। 

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

সাতগাছি গ্রামের রশিদ মোল্লা, আনোয়ার ও বল্টু হোসেন জানান, দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এ সময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। সে সময় বাঘটি পালিয়ে যাওয়ার সময় সেচ খালের সামনে পৌঁছালে কয়েকজন কৃষকদের সামনে পড়ে। কৃষকদের উপস্থিতি দেখে বাঘটি আক্রমণাত্মক হলে ৮/১০ জন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচখালের পাশে গর্ত খুঁড়ে মেছো বাঘটিকে পুঁতে রাখা হয়।

শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, এ ধরনের ঘটনা আপনার কাছেই শুনেছি। আমি সাক্ষী দিতে গাজীপুরে এসেছি। ঘটনাস্থলে আমার সহকর্মীকে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার