Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

BN DESK
01 September 2026, 08:01 PM পড়তে ১ মিনিট
শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সুফী শেখ (৩২) ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর ইদুর সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপুর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। সেসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয়।

একপর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ ৪ জনকে কুপিয়ে গুরুতব আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুফী শেখের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে এদিন দুপুর ১২টার দিকে সুফী মারা যায়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকা পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 28 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার