Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

BN DESK
03 September 2026, 04:51 AM পড়তে ১ মিনিট
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার কাশীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কাশীনাথপুর গ্রামের আসালত খান ও মোসলেম খানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়ে। পরে তা সংঘর্ষে  রূপ নেয়। এ সময় উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, কাশীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সকালে দু’পক্ষের সংঘর্ষের সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা আছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

B
BN DESK | 11 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার