Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

BN DESK
02 September 2026, 02:13 AM পড়তে ১ মিনিট

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়ার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, শৈলকুপা পৌরসভার খালধারপাড়া গ্রামের রিপন হোসেন সকালে গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে যায়। পূর্বের বাকি থাকা টাকা না দেওয়ায় নতুন করে বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান ওই চা বিক্রেতা। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। 

এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ জানান, সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, বাকি চা বিক্রি না করা নিয়ে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

B
BN DESK | 17 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার