Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শৈলকুপায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ট্রাকচালক নিহত

BN DESK
21 June 2026, 09:24 PM পড়তে ১ মিনিট

ঝিনাইদহে শৈলকুপায় বাসচাপায় আব্বাস হোসেন (৪২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

আজ রবিবার (২১) জুন সকালে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্বাস যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ট্রাকচালক আব্বাস বড়দাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিলেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

শৈলকুপায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ট্রাকচালক নিহত

B
BN DESK | 21 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার