Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শোকে ভারসাম্যহীন আছিয়ার বাবার পাশে তারেক রহমান

BN DESK
05 September 2026, 06:42 AM পড়তে ১ মিনিট
শোকে ভারসাম্যহীন আছিয়ার বাবার পাশে তারেক রহমান

ধর্ষণের শিকার শিশু আছিয়ার করুণ মৃত্যুর পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া তার বাবার পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আছিয়ার বাবা ফেরদৌস পেশায় একজন কৃষক ও ভ্যানচালক। মেয়ের এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি তিনি। ফলে মানসিক আঘাতে অনেকটা ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। বিষয়টি নজরে আসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি তৎক্ষণাৎ বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে তার চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন নিজ দায়িত্বে আছিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন। বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

শোকে ভারসাম্যহীন আছিয়ার বাবার পাশে তারেক রহমান

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার