Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে হত্যার শিকার জামাই 

BN DESK
02 September 2026, 02:49 PM পড়তে ১ মিনিট
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে হত্যার শিকার জামাই 

মফস্বল ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় বানিয়াচং বড়সড়ক গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের ছালেক মিয়া এবং কাশেম মিয়ার ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল ইসলাম ওই ঝগড়া থামাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। নজরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে হত্যার শিকার জামাই 

B
BN DESK | 15 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার