Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্বশুর বাড়ি যাওয়া পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামাইয়ের মৃত্যু

BN DESK
16 April 2024, 03:58 PM পড়তে ১ মিনিট
শ্বশুর বাড়ি যাওয়া পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামাইয়ের মৃত্যু

মফস্বল ডেস্ক : পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের কলঙ্ক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল ইসলাম নাহিদ (৪৩) নামে একজন নিহত হয়েছেন।  

সোমবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল পটুয়াখালী সদর সাবরেজিস্টার অফিসের নকল শাখার তল্লাশিকারক পদে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম নাহিদ সন্ধ্যায় পটুয়াখালীর বাসা থেকে ঈদের দাওয়াত খেতে মোটরসাইকেল চালিয়ে কলাপাড়া উপজেলার বানাতিবাজার এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পরে কলঙ্ক এলাকায় সড়কে মোটরসাইকেলের পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

শ্বশুর বাড়ি যাওয়া পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামাইয়ের মৃত্যু

B
BN DESK | 16 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার