Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্বশুড়বাড়িতে বেড়াতে নিয়ে শিশুকে রাতভর ধর্ষণ, বাড়িঅগ্নিসংযোগ

BN DESK
04 September 2026, 03:26 PM পড়তে ১ মিনিট
শ্বশুড়বাড়িতে বেড়াতে নিয়ে শিশুকে রাতভর ধর্ষণ, বাড়িঅগ্নিসংযোগ

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নামা মহিষতারা গ্রামে ঈদের দিন শ্বশুড়বাড়িতে বেড়াতে নিয়ে ৯ বছর বয়সী পাশের বাড়ির এক শিশুকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে।

অভিযুক্ত মো. দুলাল মিয়া (৩০) উপজেলার নামা মহিষতারা গ্রামের মন্নেছ আলীর ছেলে। দুলাল মিয়াকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে উত্তেজিত জনতা মজিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকেলে দুলাল শ্বশুরবাড়ি বেড়াতে নিয়ে যাবার কথা বলে নিজের মেয়েকে দিয়ে পাশের বাড়ির ৯ বছর বয়সী মেয়েটিকে ডেকে নেয়। পরে নিজের মেয়েসহ ওই শিশুকে নিয়ে শ্বশুরবাড়িতে যায়। পরে নিজের মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে ওই শিশুকে বাইরে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে। মঙ্গলবার সকালে শিশুটিকে একটি ভ্যানে করে অসুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছে দেন দুলাল। এসময় শিশুটি তার পরিবারকে জানায়, দুলাল তাকে রাতভর ধর্ষণ করেছে। পরে পরিবারের লোকজন দুলালকে আটক করতে গেলে স্থানীয় মজিদ তাকে পালাতে সহযোগিতা করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। তবে, এ সময় পালিয়ে যান দুলাল। পরে উত্তেজিত জনতা দুলালের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে তারা মজিদকে মারধর করে পুলিশে সোপর্দ করে। একপর্যায়ে উত্তেজিত জনতা মজিদের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) রিপন চন্দ্র গোপ বলেন, ‘‘মূল অভিযুক্তকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ মজিদ নামের একজনকে আটক করা হয়েছে। ভিকটিম শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত দুলাল পালিয়েছেন। তাকে ধরার চেষ্টা এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শ্বশুড়বাড়িতে বেড়াতে নিয়ে শিশুকে রাতভর ধর্ষণ, বাড়িঅগ্নিসংযোগ

B
BN DESK | 02 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার