Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্যামনগরে অস্ত্র ও ককটেলসহ আটক ২

BN DESK
03 September 2026, 04:26 AM পড়তে ১ মিনিট
শ্যামনগরে অস্ত্র ও ককটেলসহ আটক ২

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি একনালা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দু’জনকে আটক করেছে কোস্টগার্ড।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে গাবুরার গাংড়ামারি এলাকা থেকে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মৃত আসাদুল্লাহ আল গালিবের ছেলে মো. মাসুম বিল্লাহ (৪৫) ও একই এলাকার সাত্তার খাঁর ছেলে মো. শফিউল্লাহ খাঁ (৩০)।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুইটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়। আটক দু’জনকে অস্ত্রসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শ্যামনগরে অস্ত্র ও ককটেলসহ আটক ২

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার