Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
03 September 2026, 04:28 AM পড়তে ১ মিনিট
শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাবির হাসান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কাজলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জাবির হাসান একই উপজেলার তখলপুর গ্রামের তৈমুর ইসলাম ও রুমা বেগমের সন্তান। কাজলী গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি বাবা-মায়ের সঙ্গে কাজলী গ্রামে নানা আব্দুর রশিদ বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে জাবির হাসান।  জাবিরের বাবা তিনদিন আগে ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতে চলে আসেন। বুধবার সকালে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। বেশ কিছু সময় বাড়িতে হাসানকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে নিথর ও ভাসমান অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। 

এলাকা: মাগুরা শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার