মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যা মামলায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) ভুনবীর ইউনিয়নের ভুনবীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মারুফ (২৪) ও জুয়েল মিয়া (২৭)।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যার ২ আসামি গ্রেপ্তার
BN DESK
02 September 2026, 01:28 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
হবিগঞ্জে জব্দ ৭৪ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য
৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ জমিয়তের নেতা মুশতাক গাজীনগরী
হবিগঞ্জে গাড়ি চোর সিন্ডিকেটের হোতা চশমা তারেক গ্রেফতার
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ তিন দিন পর হস্তান্তর
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খেলাফত মজলিসের নেতা আটক