Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

BN DESK
02 September 2026, 01:42 PM পড়তে ১ মিনিট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে পিতা আকল মিয়া (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বড় ছেলে শহিদুর মিয়া গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছোট ছেলে মশিক মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মশিক মিয়া হাতে থাকা ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত মশিক মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

B
BN DESK | 16 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার