Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার

BN DESK
02 September 2026, 01:49 PM পড়তে ১ মিনিট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বাসার রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জানাউড়া গ্রামে তারেক আহমেদের বাসার রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগ।

জানা যায়, মঙ্গলবার দুপুরে তারেক আহমেদের বাসার রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের ইঁদুরের গর্তে একটি সাপকে ফণা তুলে বসে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন। চিৎকার শুনে তারেক আহমেদ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে মারার চেষ্টা করেন, তবে সাপটির হিংস্র আচরণ দেখে তিনি ভয়ে আর কাছে যাওয়ার সাহস পাননি।

পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোবরা সাপটি বিষধর। সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার