Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে হাসপাতালে চাচা

BN DESK
02 September 2026, 01:44 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ ভাতিজার দায়ের কোপে গুরুত আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন চাচা এমদাদুল হক চৌধুরী জিয়াদুল। 
 
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া চকগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 
 
এ ঘটনায় আহতের বড় ভাই সবরুল হক চৌধুরী বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, ভুনবীর ইউনিয়নের রাজপাড়া চকগাঁও গ্রামের মৃত সিজিল মিয়ার পুত্র সাইফুর রহমান (৪৫), লুৎফুর রহমান (৪০) এবং জিয়াউর রহমান। এছাড়া অজ্ঞাত আরো ৩/৪জন।
 
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরিবার পরিজন ও গ্রামের ১৫/২০ টি পরিবার যে রাস্তা দিয়ে চলাচল করেন বিবাদীগণ কিছুদিন পরপর উক্ত রাস্তার জমি তাদের বলে দাবি করে রাস্তা বন্ধ করে দেন। এই বিষয়ে স্থানীয় মুরব্বিগণ বেশ কয়েকবার বিচার শালিশ করলেও বিবাদীগণ একই ধরনের আচরণ করে আসছিল। সর্বশেষ স্থানীয় মুরব্বিগণ জরিপকারীর মাধ্যমে মাপ-জোক করে রাস্তর সঠিক সীমানা নির্ধারণ করে দেন এবং ২২ এপ্রিল পুনরায় বসে এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত দেন। 
কিন্তু বিবাদীগণ উক্ত সিদ্ধান্ত অমান্য করে মঙ্গলবার ২১ এপ্রিল সকাল সাড়ে ১১টার সময় এমদাদুল হক চৌধুরীর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। বিবাদী সাইফুর রহমান ও তার দুই ভাই মিলে আমার ভাই এমদাদুল হককে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বিবাদীগণ তাকে প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 
 
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীগনের মারধরের ফলে আহত এমদাদের প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনের টাচ ও ডিসপ্লে ভেঙ্গে তার আনুমানিক পাঁচ হাজার টাকার ক্ষতি হয়। খবর পেয়ে বাদিও পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে বিবাদীগণ পুনরায় তাদেরকে মারধর করার জন্য ঘটনাস্থলের আশ-পাশেদেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহুড়া  দেয়। পওে নিরুপায় হয়ে বাদি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনাস্থলে পুলিশ আনেন। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতেই অভিযোগে মানিত সাক্ষীগনের সহযোগিতায় এমদাদুল হক চৌধুরীকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে এমদাদুল হক গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। 
হাসপাতালে চিকিৎসাধীন আহত এমদাদুল হক চৌধুরী জিয়াদুল বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে সাইফুর রহমান, লুৎফুর রহমান ও জিয়াউর রহমান দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
 
এ বিষয়ে অভিযুক্ত সাইফুর রহমান জানান, রাস্তা নিয়ে বাদি পক্ষের সাথে আমাদের বিরোধ চলছে। বাদি পক্ষ সম্পর্কে আমাদের চাচা হন। চাচা-ভাতিজার ধস্তাধস্তি হয়েছে। আজকের ঘটনটানি তুচ্ছ একটি ঘটনা। মারামারির ঘটনাটি সত্য নয়।
 
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ঘটনায় আহত ব্যক্তির ভাই বাদি হয়ে ৩জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থানেওয়া হবে।’
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে হাসপাতালে চাচা

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার