Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফারুক

BN DESK
10 October 2025, 09:59 PM পড়তে ১ মিনিট
ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কেউ তা ঠেকাতে পারবে না।

আজ শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান” শীর্ষক আলোচনা হয়।

ফারুক বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও দেশের বিরোধিতা করছে। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশে অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে, যাতে গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরে আসে। কিন্তু আমরা আজ তার উল্টোটা দেখছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সজাগ হতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই এ অপশক্তি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি করছে। ১৯৭১ সালের ভুলের জন্য জাতির কাছে তাদের ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক সমিতির চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, কবি মাহমুদুল হাসান নিজামী, সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহসভাপতি হাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, অপরাজয় বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, আমিরুল ইসলাম নয়ন, সাবের হোসেন খোকন, মহিদুল ইসলাম মামুন, মো. অলিউল্লাহ ও মো. শরিফুল হাই প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফারুক

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার