Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

BN DESK
02 September 2026, 03:49 AM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোমবার এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী, নিলুফার চৌধুরী মনি, ফাহমিদা হক এবং আন্না মিনজসহ মোট ৩৬ জন নারীর নাম রয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান, মাহমুদা আলম মিতুসহ ১২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এ জোটের প্রার্থীদের তালিকায় মনিরা শারমীনের নাম নেই।

এছাড়া, সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

৪৯ বৈধ প্রার্থীর সম্পূর্ণ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার