Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব: শফিকুর রহমান

BN DESK
03 September 2026, 09:01 PM পড়তে ১ মিনিট

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটের প্রমাণ গণভোটেই স্পষ্ট। ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে—এটাই প্রমাণ। আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ছিলাম, আছি এবং থাকব। এই সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব এমন দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।

সোমবার (৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে বারবার ফ্যাসিবাদই জাতিকে পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, চব্বিশের বিপ্লবীরা ফ্যাসিবাদকে ছুড়ে ফেলেছিল বঙ্গোপসাগরে, নালায়, নর্দমায়। এখন আবার কেউ কেউ নর্দমা থেকে সেটাকে তুলে আনতে চায়।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম প্রমাণ করেছে যে তারা জেগে উঠলে বছরের পর বছর আন্দোলনের প্রয়োজন হয় না—তাদের দৃঢ় অবস্থানই “ফ্যাসিবাদিদের কলিজায় কাঁপন ধরানোর জন্য যথেষ্ট”। বিরোধী দলও এই প্রজন্মের পাশে রয়েছে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব: শফিকুর রহমান

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার