Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সংস্কারের সমাধান নির্বাচন : ফখরুল

BN DESK
05 September 2026, 06:33 AM পড়তে ১ মিনিট
সংস্কারের সমাধান নির্বাচন : ফখরুল

বর্তমান সংস্কারের সমাধান নির্বাচন বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আজ সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সস্ত্রীক দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

এসময় ফখরুল বলেন, আশা করছি বাংলা সাল ১৪৩২ জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। দেশের প্রতিটি মানুষের হৃদয়-মন উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে। এটাই আমরা প্রত্যাশা করি এবং মনে করি অতীতের ধুলোবালি ও ঝঞ্ঝাল উড়ে দিয়ে এ বৈশাখ আমাদের জন্য নতুন এক বাংলাদেশ তৈরি করবে।

তিনি বলেন, আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে এই ঐক্য আমাদের মধ্যে সম্ভব হবে এবং আমরা সফল হবো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

সংস্কারের সমাধান নির্বাচন : ফখরুল

B
BN DESK | 14 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার