Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সজনে-ডালের মিশ্রণ অসম্ভব সুস্বাদু

BN DESK
04 September 2026, 02:09 AM পড়তে ১ মিনিট
সজনে-ডালের মিশ্রণ অসম্ভব সুস্বাদু

লাইফস্টাইল ডেস্ক : সজনে এমন একটি সবজি এটাকে সুপারফুডও বলা হয়। খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক রোগের পথ্য হিসেবেও কাজ করে। চলছে রমজান মাস এ সময় বাজার ভরে গেছে সজনে ডাটায়। তাই প্রতিদিন খাবার টেবিলে রাখতে পারেন সজনের রকমারি পদ-


দেখে নিন ডাল দিয়ে সজনের রেসিপি


উপকরণ:
মসুর/মুগ ডাল – ১ কাপ
সজনে ডাটা – ১০-১২টি (কেটে নেওয়া)
পেঁয়াজ কুচি – ১টি
রসুন কুচি – ১ চা চামচ
কাঁচা মরিচ – ২টি
হলুদ গুঁড়া – ½ চা চামচ
লবণ – পরিমাণ মতো
সরিষার তেল – ১ টেবিল চামচ
 
প্রণালী:
ডাল ধুয়ে পানিতে সেদ্ধ করুন, সঙ্গে হলুদ ও লবণ দিন।
ডাল আধা সেদ্ধ হলে সজনে ডাটা দিয়ে দিন।
অন্য একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিন।
সেদ্ধ ডালে ভাজা মসলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিন।
কাঁচা মরিচ ফেলে ২-৩ মিনিট ফুটিয়ে পরিবেশন করুন।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

সজনে-ডালের মিশ্রণ অসম্ভব সুস্বাদু

B
BN DESK | 13 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার