Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সবুর খান গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশের চেয়ারম্যান নিযুক্ত

BN DESK
07 September 2026, 01:32 AM পড়তে ১ মিনিট
সবুর খান গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশের চেয়ারম্যান নিযুক্ত

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) গ্লোবাল আনুষ্ঠানিকভাবে মো. সবুর খান- কে GEN  বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োাগ দিয়েছে, যা বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নিয়োগের মাধ্যমে GEN বাংলাদেশ এখন দেশের উদ্যোক্তা, স্টার্টআপ এবং নতুন ব্যবসা উদ্যোগীদের বিশ্বব্যাপী GEN গ্লোবালের নেটওয়ার্ক, সম্পদ এবং বিনিয়োগকারীদের সাথে সংযুক্ত করতে কাজ করবে।

এই নিয়োগকে এঊঘ গ্লোবালের প্রেসিডেন্ট জনাথন অর্টমানস ( Mr. Jonathan Ortmans) অনুমোদন করেছেন এবং GEN গ্লোবালের সিনিয়র প্রতিনিধি মি. পিটার কোমিভস (Peter Komives) এখন GEN বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মো. সবুর খানের সাথে যৌথভাবে কাজ করে বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নত করতে ভূমিকা রাখবেন। 

এঊঘ গ্লোবালের প্রেসিডেন্ট জনাথন অর্টমানস মো. সবুর খানের নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। "বাংলাদেশের উদ্যোক্তা সম্ভাবনা বিশাল এবং এখন GEN  বাংলাদেশের আনুষ্ঠানিক নিবন্ধনের মাধ্যমে আমরা দেশ থেকে নতুন উদ্যোক্তাদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ দেখার অপেক্ষায় রয়েছেন" বলে তিনি অভিমত ব্যক্ত করেন ।

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বিশ্বের ২০০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে, উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন, গবেষণা, নীতি সহায়তা, এবং বিশ্বব্যাপী সংযোগ প্রদানের মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করছে। এর প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক (GEW), এন্ট্রাপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ (EWC) এবং গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ কংগ্রেস (GEC)। GEN -এর লক্ষ্য হল ব্যবসা শুরু, প্রসার এবং সাফল্যের জন্য জ্ঞান, সম্পদ, বিনিয়োগের সুযোগ এবং বিশ্বব্যাপী সংযোগ প্রদানের মাধ্যমে সকল পর্যায়ে উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা। বিমÍারিত জানতে ক্লিক: https://genglobal.org/bangladesh

মিস্টার খান, একজন খ্যাতনামা উদ্যোক্তা, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর সাবেক সভাপতি, শিক্ষাবিদ এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বাংলাদেশের উদ্যোক্তা ও স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। GEN বাংলাদেশ-এ তাঁর নেতৃত্ব বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার নতুন প্রতিশ্রুতি নির্দেশ করে।

GEN বাংলাদেশ এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মো. সাবুর খান বলেন, "উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা করা নয়; এটি একটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। এঊঘ বাংলাদেশের মাধ্যমে আমরা তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত করব এবং তাদের জন্য নতুন সুযোগ তৈরি করব। আমাদের লক্ষ্য বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উদ্যোক্তাবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা।"

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

সবুর খান গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশের চেয়ারম্যান নিযুক্ত

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার