Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে জামায়াতের প্রধান কাজ : সোহেল

BN DESK
02 September 2026, 01:46 AM পড়তে ১ মিনিট

বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, একটি দলের নেতাকর্মীরা  জামায়াতের নারী কর্মীদের দেখলেই প্রচার কাজে বাধা ও হামলা চালিয়ে জখম করছে। হামলার ঘটনায় জনগণ ছি ছি করছে। আগামী ১২ তারিখ ভোটের দিন, জনগণ এর উপযুক্ত জবাব দিবে। জনগণ নারী নির্যাতনকারীদের পরিত্যাগ করে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিজয়ী করবে ইনশাআল্লাহ। 

তিনি আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের নিশিন্দারা শাহপাড়া, আটাপাড়ায় গণসংযোগ ও পথসভায় একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন-জামায়াতের বগুড়া শহর শাখার সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর যুব বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিক, এনামুল হক রানা, ১নং ওয়ার্ড জামায়াতের আমির জামিলুল হক, ৫নং ওয়ার্ড আমির জাকারিয়া ইসলাম, মাহবুবুল আলম, আব্দুল ওয়াদুদ, আসলাম শেখ, ইসলামী ছাত্রশিবির আলিয়া মাদরাসা সভাপতি আবুল কাশেম, হাবিবুর রহমান প্রমুখ।

আাবিদুর রহমান আরও বলেন, মানুষের তৈরির মতবাদে কোনদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের পক্ষে জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত রাষ্ট্র উপহার দিবো। স্বাধীনতার ৫৪  বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। ক্ষমতায় গেলে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে জামায়াতের প্রধান কাজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে জামায়াতের প্রধান কাজ : সোহেল

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার