Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামবো : ফারুক

BN DESK
05 September 2026, 06:13 AM পড়তে ১ মিনিট
সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামবো : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে আন্দোলনে নামবো।

আজ রোববার (১৮ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামবো। তিনি অভিযোগ করেন, যেসব আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি। 

শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয় লুটপাট অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। এছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে পালিয়ে যেতে যারা সাহায্য করছেন অবিলম্বে তাদের নাম প্রকাশের দাবিও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামবো : ফারুক

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার