Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে : জামায়াত আমির

BN DESK
02 September 2026, 03:17 AM পড়তে ১ মিনিট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে তার বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।’

সিন্ডিকেটের বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে পোস্টে তিনি আরও লিখেছেন, ‘এই সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে : জামায়াত আমির

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার