Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 

BN DESK
09 October 2025, 09:19 PM পড়তে ১ মিনিট
সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 

নিউজ ডেস্ক:   ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে হাসপাতালের গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সের টুলবক্সে ইয়াবাগুলো পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেহেতু এগুলো কারো কাছে পাওয়া যায়নি তাই চালক জড়িত কিনা তদন্ত করে দেখা হবে।

এ বিষয়ে অ্যাম্বুলেন্সে চালক শাহাদাত হোসেন বলেন, আমাকে ফাঁসানোর জন্য কেউ ইয়াবা রেখে গেছে। এ বিষয়ে আমি জড়িত না।

জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 

B
BN DESK | 14 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার