Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরষে পাবদা রেসিপি

BN DESK
10 October 2025, 04:10 PM পড়তে ১ মিনিট
সরষে পাবদা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মাছে ভাতে বাঙালি। আর সেই কারণে কমবেশি প্রতিদিন কোনো না কোনো মাছ রান্না হয় প্রতিটি বাঙালির বাড়িতেই। এর মধ্যে ছোট মাছ বেশ আয়েশ করে খেতে দেখা যায় প্রায় সবাইকে।

ছোট মাছের তালিকায় পাবদা মাছ সবারই প্রিয়। সুস্বাদু এই মাছটি ক্যালসিয়াম কার্বোহাইড্রেট ও ভিটামিন সি সমৃদ্ধ। আজ তাই বাড়িতেই রান্না করতে পারেন সরষে পাবদার মজাদার পদিটি।

তো আর দেরি না করে জেনে নিন সরষে পাবদা রান্নার রেসিপিটি

উপকরণ

পাবদা মাছ ৮ টি
সরষে বাটা ২টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
জিরা গুঁড়ো ১ চা চামচ
কালো জিরা ১ চা চামচ
তেল ৩ টেবিল চামচ
লবণ পরিমাণমতো

প্রাণালী

মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে তুলে রাখতে হবে। একই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে সরিষা বাটা, কাচা মরিচ বাটা, রসুন বাটা, হলুদ গুড়ো, জিরে গুড়ো, মরিচ গুড়ো দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষে আসলে ১/২ কাপ পানি দিয়ে ফুটতে দিতে হবে।

মসলা কষে তেল ভেসে উঠলে মাছগুলো ঢেলে দিতে হবে। ৫ মিনিট ঢেকে রেখে নামিয়ে নিন। ব্যাস! হয়ে গেল সরষে পাবদার মজাদার ও পুষ্টিকর পদটি।

এবার গরম গরম ভাতের সঙ্গে সরিষা পাবদা খেতে দিন প্রিয়জনকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

সরষে পাবদা রেসিপি

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার