জামালপুরের সরিষাবাড়ীতে গরুচোর সন্দেহে প্রাইভেটকারসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আজ রবিবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে পৌরসভার বাউসি বাঙালিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারা হলেন ময়মনসিংহের নান্দাইল থানার পানচারুথী এলাকার আহম্মদ আলীর ছেলে হান্নান মিয়া (৪৫) ও মুক্তাগাছা সাহাপুর এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাউসি এলাকায় সোলায়মান হোসেনের বাড়ি সংলগ্ন সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নেয় কয়েকজন ডাকাত।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে রবিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি ডাকাতদের গ্রেপ্তারের অভিযান চলমান।