Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরিষাবাড়ীতে ট্রেন- সারবোঝাই ট্রাকের সংঘর্ষে আহত ৩

BN DESK
10 October 2025, 06:40 PM পড়তে ১ মিনিট
সরিষাবাড়ীতে ট্রেন- সারবোঝাই ট্রাকের সংঘর্ষে আহত ৩

নিউজ ডেস্ক:   জামালপুরের সরিষাবাড়ীতে তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সারবোঝাই ট্রাক উল্টে দুমড়ে-মুচড়ে দুই ভাগ হয়ে গেছে। এতে ট্রেন চালকসহ কমপক্ষে তিন জন আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, তারাকান্দি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে একটি সারবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটিকে প্রায় দুইশ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ট্রাক দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ট্রেনের চালকসহ তিন জন।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

সরিষাবাড়ীতে ট্রেন- সারবোঝাই ট্রাকের সংঘর্ষে আহত ৩

B
BN DESK | 08 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার