Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সহজেই মজাদার চিকেন লেমন গ্রিল বানিয়ে ফেলুন 

BN DESK
10 October 2025, 08:59 PM পড়তে ১ মিনিট
সহজেই মজাদার চিকেন লেমন গ্রিল বানিয়ে ফেলুন 

লাইফস্টাইল ডেস্ক : ছোট-বড় সবার খাবারটি পছন্দ। তাই ঘরে বসে বানিয়ে ফেলুন খুব সহজেই। পরিবেশন করুন প্রিয়জনকে। অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার চিকেন লেমন গ্রিল যে কোনো সময় বানাতে পারেন। 


উপকরণ

> ৪টি চিকেন লেগ (ড্রামস্টিক) মোট প্রায় ২-৩ পাউন্ড
> ২ টেবিল চামচ মাখন বা সরিষার তেল
> ১ টেবিল চামচ লেবুর রস
> ১ চা চামচ লবণ
> ২ চা চামচ রসুন এবং আদা বাটা
> ১ চা চামচ পেঁয়াজ বাটা
> আধা চা চামচ গরম মসলা গুঁড়া
> আধা চা চামচ মরিচ বাটা
> ১ চা চামচ টমেটো সস
> ১ চা চামচ চিনি


প্রণালি

প্রথমেই মুরগি পরিষ্কার করে রাখুন। এরপর মাখন বা সরিষার তেল, লেবুর রস, সমস্ত মসলা এবং ভেষজ দিয়ে একটি ঘন মেরিনেড পেস্ট তৈরি করুন। তা মুরগির সাথে মাখিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন।

তারপর চুলায় বসিয়ে মুরগি পরোক্ষ আঁচে (অথবা মাঝারি কম আঁচে) নাড়ুন। ঢাকনা দিয়ে বন্ধ করুন এবং ৩৫ মিনিট রান্না করুন। তারপর মাঝে মাঝে উল্টে দিন।

সবশেষে রুটি বা নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন। সঙ্গে তাজা সালাদ যেমন- টমেটো, শসা, পেঁয়াজ দিতে পারেন। টমেটো সস বা মেয়নেজও দিতে পারেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

সহজেই মজাদার চিকেন লেমন গ্রিল বানিয়ে ফেলুন 

B
BN DESK | 12 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার