Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাংবাদিক তুরাব হত্যায় কনস্টেবল উজ্জ্বল ৫ দিনের রিমান্ডে

BN DESK
02 September 2026, 03:02 PM পড়তে ১ মিনিট
সাংবাদিক তুরাব হত্যায় কনস্টেবল উজ্জ্বল ৫ দিনের রিমান্ডে

সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় পুলিশ কনস্টেবল উজ্জ্বলের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টায় সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেনের আদালতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে গ্রেফতার কনস্টেবল উজ্জ্বলকে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর ইন্সপেক্টর মোহাম্মদ মোরসালিন ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন ভোরে ঢাকা থেকে কনস্টেবল উজ্জ্বলকে গ্রেফতার করে সিলেট নিয়ে আসে পিবিআই। গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে পুলিশের গুলিতে মারা যান দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় তার ভাই আবুল আহসান মো. আজরফ জাবুর বাদী হয়ে পুলিশসহ ১৮ জনের নামোল্লেখ করে মামলা করেন।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সাংবাদিক তুরাব হত্যায় কনস্টেবল উজ্জ্বল ৫ দিনের রিমান্ডে

B
BN DESK | 18 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার