Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এর সঙ্গে গ্রামীণফোনের সিনিয়র টিম এর সৌজন্য সাক্ষাৎ

BN DESK
05 September 2026, 10:09 AM পড়তে ১ মিনিট
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এর সঙ্গে গ্রামীণফোনের সিনিয়র টিম এর সৌজন্য সাক্ষাৎ

কর্পোরেট সুসম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা অন্বেষণে, গ্রামীণফোন লিমিটেডের হেড অফ লার্জ কর্পোরেট জনাব এম. শাওন আজাদ এর নেতৃত্বে গ্রামীণফোন লিমিটেডের একটি সিনিয়র প্রতিনিধি দল, সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এর সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালযয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

টেলিনর গ্রুুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান, যা উন্নত মোবাইল সেবার মাধ্যমে কানেক্টিভিটি এবং সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

এই বৈঠকের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের আর্থিক ও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে অংশীদারিত্ব জোরদারকরণ। আলোচনায়, উদ্ভাবনী ডিজিটাল আর্থিক সেবা, মোবাইল ব্যাংকিং সার্ভিসেস এবং পারস্পরিক গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সেবা প্রদানে প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা এবং সম্ভাব্য সহযোগিতার সুযোগ অনুসন্ধান অন্তর্ভুক্ত ছিল।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন গ্রাহকদের আরও ভালো সেবা দিতে উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রতি সাউথইস্ট ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি গ্রামীণফোনের মতো শিল্প নেতাদের সাথে অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকিং সেবা রূপান্তরের চলমান প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

এ সময় জনাব এম. শাওন আজাদ গ্রামীণফোনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্ব তৈরি এবং গ্রাহকদের ক্ষমতায়ন ও ডিজিটালাইজেশনকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরেন।

সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, মাছুম উদ্দিন খান এবং গ্রামীণফোন লিমিটেডের জেনারেল ম্যানেজার - জনাব মোঃ শাখাওয়াত হোসাইন খান, কী অ্যাকাউন্ট ম্যানেজার - মুন মুন নওশাদ, স্ট্র্যাটেজিক একাউন্ট ম্যনেজার - ফেরদোসি আহমেদ এবং আইসিটি প্রি-সেলস এক্সপার্ট - সালওয়া ইসলাম টুইংকেল সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় প্রতিষ্ঠানের কৌশলগত উদ্যোগ সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষকে উত্তম সেবা প্রদানের প্রচেষ্টায় এই সাক্ষাৎ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সাউথইস্ট ব্যাংক পিএলসি. উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদানে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এর সঙ্গে গ্রামীণফোনের সিনিয়র টিম এর সৌজন্য সা...

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার