Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

BN DESK
07 October 2025, 02:43 PM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে ভিমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামছুর গাজী কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে।

পরিবারের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সামছুর গাজী পায়ের ব্যথার উপশম করতে বাড়ির পাশে সেজি বাগানে যান সেজি গাছের আঠা সংগ্রহ করতে। স্থানীয়দের ধারণা, গাছের আঠা ব্যথানাশক হিসেবে কাজে দেয় বলে বিশ্বাস করতেন তিনি। কিন্তু গাছটির গায়ে ছিল ভিমরুলের চাক। গাছের ডালে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই ভিমরুলের দল বের হয়ে তার শরীরের বিভিন্ন অংশে আক্রমণ করে।

ঘটনার পরপরই তিনি বাড়িতে ফিরে গ্রাম্য এক চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। ওই চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও পরিবারের লোকজন বিলম্ব করেন। পরদিন শুক্রবার দুপুরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

কৈখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার