Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় যৌথ অভিযানে তিন চাঁদাবাজ অস্ত্রসহ আটক

BN DESK
02 September 2026, 05:18 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় যৌথ অভিযানে তিন চাঁদাবাজ অস্ত্রসহ আটক

সাতক্ষীরায় যৌথ অভিযানে চাঁদাবাজি কালে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও নগদ প্রায় চার হাজার টাকাসহ তিনজন চাঁদাবাজকে আটক করেছে। 

গতকাল শনিবার (৫ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের উত্তর রাজরবাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।এ ব্যাপারে ভুক্তভুগী মো. আব্দুল অহিদ সরদার বাদী হয়ে সদর থানায় একটি এজহার দায়ের করেছেন। 

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে রেজাউল ইসলাম খোকন (৪৫),মৃত কাসেম উদ্দীনের ছেলে মোম্মাহাদ আলী(৪০) ও মৃত খাইরুল ইসলাম সরদারের ছেলে সাইফুল ইসলাম ওরফে ক্রস সাইফুল (৪৬)।

সাতক্ষীরা থানা পুলিশ সূত্র জানায়, শহরের সরকার পাড়ায় মৃত শেখ মমিন উদ্দীনের বাড়ির ভাড়াটিয়া সাতক্ষীরার শ্যামনগর মো, আব্দুল অহিদ সরদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকার করায় তারা জোর করে ধরে সাইফুলের মুদি দোকানের সামনে নিয়ে আসে। সেখানে আসামিরা দেশীয় অস্ত্র, পিস্তল, চাকু দেখিয়ে চাঁদা দাবি করে। এসময় তার কাছ থেকে বাসাবাড়ির চাবি এবং কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। আর বাকি টাকা সন্ধ্যার মধ্যে দেওয়ার জন্য তাকে হুমকি দেয়।

সে সাতক্ষীরায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ করে। পরে রাত ৮ টায় দিকে অবশিষ্ট চার লাখ আটানব্বই হাজার টাকা নেওয়ার জন্য মোবাইল ফোনে সাইফুলের দোকানে আসতে বলে। এসময় সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তিন হাজার আটশত নব্বই টাকা ও দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করে যৌথ বাহিনী। 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের কাছে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় যৌথ অভিযানে তিন চাঁদাবাজ অস্ত্রসহ আটক

B
BN DESK | 06 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার