Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

BN DESK
03 September 2026, 04:52 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবকলীগ নেতানুরুজ্জামান কাগুজি (৫৫) কে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার হরিনগর বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

আটক নুরুজ্জামান কাগুজি (৫৫) মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালি গ্রামের মৃত শুকচান কাগুজির ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, রাতে বাজারে সরকার বিরোধী লিফলেট বিতরণ করেছিলো নুরুজ্জামান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা তাকে শনাক্ত করে আটক করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

B
BN DESK | 05 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার