Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরার কুশখালী সীমান্তে ২৩ জনকে বিএসএফ এর পুশ-ইন

BN DESK
08 October 2025, 02:20 PM পড়তে ১ মিনিট
সাতক্ষীরার কুশখালী সীমান্তে ২৩ জনকে বিএসএফ এর পুশ-ইন

নিউজ ডেস্ক:  সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাভাষীকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

সোমবার (২৬ মে) রাতের কোন এক সময়ে তাদেরকে পুশ-ইন করা হয়।

বিজিবি কুশখালী বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরে তাদেরকে আটক করেছে বিজিবি। বর্তমানে তারা ৩৩ বিজিবি হেফাজতে রয়েছে। তবে, তাদের নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

বিজিবি জানায়, কুশখালী সীমান্ত দিয়ে পুশ-ইন করা ২৩ জনকে আটক করেছে বিজিবি। তাদের সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়। সেখানে আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে যাচাই-বাছাই চলছে। 

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্র জানা গেছে, এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরার কুশখালী সীমান্তে ২৩ জনকে বিএসএফ এর পুশ-ইন

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার