Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরার শ্যামনগরে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

BN DESK
03 September 2026, 03:59 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরার শ্যামনগরে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁচটাহাড়ি এলাকার একটি কবরের পাশ থেকে  পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) একটি কবরের পাশ থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এই অভিযানে সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মো. ওমর মিয়া অংশ নেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শ্যামনগর থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গুলি লুট হয়। ইতোপূর্বে শ্যামনগর থানার পুলিশের একটি অভিযানে একটি নাইন এমএম পিস্তল, নাইনশুটার গান এবং ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, এখনো সাতটি সরকারি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু ব্যক্তি মালিকানাধীন অস্ত্র উদ্ধার করা বাকি রয়েছে। এসব লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

পলিশকে সুস্পষ্ট তথ্য প্রদানকারী বা অস্ত্র জমাদানকারীকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে। থানার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরার শ্যামনগরে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

B
BN DESK | 22 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার